ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কমপক্ষে ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হবো: ট্রাম্প

ads

আর মাত্র কয়েক ঘন্টা। সবার চোখ এখন মার্কিন প্রেসিন্টে নির্বাচনের দিকে। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে অন্তত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে তিনি এই আশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন। ট্রাম্পের এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে তা হবে গতবারের নির্বাচনে পাওয়া ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি। দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরাই মূলত হোয়াইট হাউসে কে যাবেন সেটি নির্ধারণ করেন।

ads
ads
ads

Our Facebook Page